ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডেতে অভিষেক হলো মোসাদ্দেকের

Link Copied!

mosaddekনিজস্ব প্রতিবেদক : ১১৯তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে জাতীয় দলে অভিষেক হল মোসাদ্দেক হোসেন সৈকতের। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেরা একাদশে জায়গা পেয়েছেন প্রতিভাবান এ ক্রিকেটার। এ বছরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল মোসাদ্দেকের। জিম্বাবুয়ের জয় পাওয়া ম্যাচে মোসাদ্দেক রান করেছিলেন ১৫।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই দলে সুযোগ পেতেন মোসাদ্দেক। কিন্তু সেরা কম্বিনেশন সাজাতে মোসাদ্দেককে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল। প্রথম ওয়ানডেতে ‘কঠিন’ সময় পার করায় নির্ভার মাশরাফির দল এবার ঠিকই তরুণ ক্রিকেটারের উপর আস্থা রাখল। মোসাদ্দেকের যে এ সিরিজে অভিষেক হবে তা অনুমিতই ছিল।
প্রস্তুতি ম্যাচে নজরকাড়া ৭৬ রানের ইনিংস উপহার দিয়েছিলেন মোসাদ্দেক। চারে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক শুধু দলকে বড় পরাজয়ের হাত থেকে বাঁচাননি বরং নিজের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। নির্ভার ও ভয়ডরহীন ক্রিকেট খেলে মুগ্ধতা ছড়িয়েছেন। উইকেটের চারপাশে শট খেলে নজর কেড়েছেন সবার। মোহাম্মদ নবীর যে বলটিতে আউট হয়েছিলেন তার আগ পর্যন্ত ২২ গজের ক্রিজে একবারও বিচলিত হতে দেখা যায়নি ২০ বছর ২৯৩ দিন বয়সি ক্রিকেটারকে। এমনকি দ্রুত সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে মোসাদ্দেক ছিলেন নির্ভয়। ৫ চার ও ৩ ছক্কায় তার সাজানো ৭৬ রানের ইনিংসটি ছিল এক কথায় অসাধারণ।
আবাহনীর হয়ে সর্বশেষ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্সে মুগ্ধ ছিল নির্বাচক, টিম ম্যানেজম্যান্ট। ১৬ ম্যাচে ৭৭.৭৫ গড়ে ৬২২ রান করেন মোসাদ্দেক। আবাহনীকে এক হাতেই অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন মোসাদ্দেক।
ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেকের সাফল্য আকাশচুম্বি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচে ৩০ ইনিংসে ৭০.৮৯ গড়ে রান ১,৯৮৫। রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরিও তার দখলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৭ ইনিংসে ৪৬.১০ গড়ে রান ১,২৯১। প্রথম শ্রেণিতে সেঞ্চুরি ৭টি, হাফ সেঞ্চুরি ৬টি। লিস্ট ‘এ’ ম্যাচে ১টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৯টি হাফ সেঞ্চুরি।
দ্যূতি ছড়ানো মোসাদ্দেক তার কাঙ্খিত লক্ষ্যে ঠিকই পৌঁছেছেন। এবার আন্তর্জাতিক মঞ্চে তার প্রমাণের পালা।