ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরি হারালেন ইংল্যান্ড ফুটবল কোচ

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : মাত্র ৬৭ দিন আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্যাম অ্যালারডাইস। দুই বছরের চুক্তিতে স্বপ্নের দল ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেলেও মাত্র এক ম্যাচ পর চাকরি হারিয়েছেন তিনি।
দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদনে স্যাম অ্যালারডাইসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদেশি একটি ফার্মকে ইংলিশ প্রিমিয়ার লিগে মুনাফা এনে দিতে তিনি ৪ লাখ পাউন্ডের একটি সমঝোতা চুক্তিতে ভূমিকা রেখেছেন বলে জানানো হয় ওই প্রতিবেদনে। এর জন্য চাকরি হারাতে হয়েছে ৬১ বছর বয়সি এ কোচকে।
কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্যাম অ্যালারডাইসের নেতৃত্বে কেবল একটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। স্লোভাকিয়ার বিপক্ষে ওই আন্তর্জাতিক ম্যাচে ১-০ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড।
স্যাম অ্যালারডাইসের ভূমিকা নিয়ে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন এফএ এক বিবৃতিতে জানায়, ‘প্রতিবেদন অনুযায়ী ইংল্যান্ড কোচ হিসেবে অ্যালারডাইসির আচরণ অগ্রহণযোগ্য।তিনি ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। সাম্প্রতিক এমন কাজের জন্য এফএ এবং অ্যালারডাইসি মতামতের ভিত্তিতে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে’