ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর পর ভারতীয় দলে গম্ভীর

Link Copied!

gambirস্পোর্টস ডেস্ক : দুই বছরেরও বেশি সময় পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন গৌতম গম্ভীর। লোকেশ রাহুলের ইনজুরির কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে দলে নেওয়া হয়েছে। কানপুরে প্রথম টেস্টে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ছিটকে পড়েছেন রাহুল।
ইনজুরির কারণে কলকাতায় দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না ভারতীয় পেসার ইশান্ত শর্মা। পুরো সেরে উঠতে আরো সময় লাগতে পারে তার। তার পরিবর্তে অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার জয়ন্ত যাদবকে দলে ডাকা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
সম্প্রতি দিলীপ ট্রফিতে দারুণ পারফরম্যান্সের জন্য গম্ভীরকে দলে ডাকা হয়েছে। ঘরোয়া ওই টুর্নামেন্টে সেরা স্কোরার গম্ভীর। ২০১৪ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে গম্ভীর সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এর পর থেকেই তিনি জাতীয় দলের বাইরে। টেস্টে ৫৬ ম্যাচে ৪০৪৬ রানের মালিক ৩৪ বছর বয়সি এ ‍বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে ৯টি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
কানপুরে প্রথম টেস্টে ১৯৭ রানের দাপুটে জয় পেয়েছে ভারত। ৩০ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে ভারত।