ঢাকাTuesday , 27 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে পাকিস্তানকে একঘরে করার আহ্বান

Link Copied!

Sushma-Swarajআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে একঘরে করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।
সুষমা স্বরাজ বলেন, যে দেশটি সন্ত্রাসবাদের লালন, বিকাশ ও রপ্তানি করছে, তাকে চিহ্নিত করার সময় এসেছে। বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ না নিলে তাদের একঘরে করুন।
গত সপ্তাহে কাশ্মীরের উরিতে জঙ্গিদের হামলায় ভারতের ১৯ সেনা নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তান দায়ী বলে দাবি করছে ভারত। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
উরির হামলার ঘটনায় আটক জঙ্গি বাহাদুর আলীর কথা উল্লেখ করে সুষমা স্বরাজ বলেন, ‘পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জীবন্ত প্রমাণ সে।’
ভারতের দাবি, জিজ্ঞাসাবাদে বাহাদুর আলী স্বীকার করেছে, সে পাকিস্তানের লস্কর-ই-তাইয়েবা থেকে প্রশিক্ষণ পেয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন এ ধরনের প্রমাণ হাজির করা হয়, তখন পাকিস্তান তা অস্বীকার করে। এটা বিশ্বাসে বাধ্য করার চেষ্টা করা হয় যে, এ ধরনের হামলার মাধ্যমে তারা যে এলাকার কথা বলে তা দখল করতে পারবে।’
তিনি বলেন, ‘আমি পাকিস্তানকে এ ধরনের স্বপ্ন ত্যাগ করার পরামর্শ দিচ্ছি। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সব সময় তা-ই থাকবে।’