ঢাকাMonday , 26 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্যাম্পাকো থেকে আরো ৩ লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyগাজীপুর প্রতিনিধি : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরো তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুইজনের এবং দুপুর সাড়ে ১২টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়।এরা হলেন- কারখানার মেশিন অপারেটর ফরিদপুরের বোয়ালমারী থানার ভিমনগর গ্রামের মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২১), সিনিয়র অপারেটর চাঁদপুরের কচুয়া উপজেলার পলাখান গ্রামে ইউসুফ পাটোয়ারীর ছেলে নাসির পাটোয়ারি ও প্রিন্টিং অপারেটর সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার জিগার বাড়িয়া গ্রামের সুলতান গাজীর ছেলে আনিসুর রহমান (৩০)। নিহতদের সঙ্গে থাকা ব্যাংকের এটিমএম কার্ড থেকে তাদের পরিচয় শনাক্ত করা হয়।
এই নিয়ে ট্যাম্পাকো দুর্ঘটনায় ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হলো। এর মধ্যে ৩২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। অজ্ঞাত হিসেবে মর্গে আছে ৭টি লাশ। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে।