ঢাকাMonday , 26 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তান হলো রূপান্তরিত দম্পতির

Link Copied!

tansgenderআন্তর্জাতিক ডেস্ক : পুরুষ থেকে নারী আর নারী থেকে পুরুষ হওয়া এক দম্পতি জন্ম দিয়েছেন তাদের প্রথম সন্তান। ট্রান্স জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করা দম্পতি ফার্নান্দো মাচাদো ও ডায়ানে রদ্রিগেজ। তারাই দক্ষিণ আমেরিকার ইতিহাসে প্রথম ট্রান্স জেন্ডার দম্পতি, যাদের ঘর আলো করে এল ফুটফুটে সন্তান। বিজ্ঞান মানুষকে নতুন নতুন পথ দেখায়। এই পথ ধরেই পূরণ হলো ট্রান্স জেন্ডার বাবা-মায়ের সন্তানের আকাক্সক্ষা। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
ফার্নান্দো মাচাদো নারী। লিঙ্গ পরিবর্তন করে তিনি হয়েছেন পুরুষ। আর ডায়ানে রদ্রিগেজ ছিলেন পুরুষ। লিঙ্গ পাল্টে তিনি নারী হয়েছেন। পরিবর্তিত লিঙ্গের এ দুজন স্বামী-স্ত্রীর মতো সম্পর্কে বাঁধা। তারা ইকুয়েডরের নাগরিক। রূপান্তরিত দম্পতিরা সমাজে সাধারণত অন্যদের মতো সমান অধিকার পায় না। মাচাদো বিবিসিকে বলেন, সাধারণ পরিবারের মতো সমান অধিকার না পেলেও নিজেদের আলাদা করে দেখি না। সমাজেরই অংশ মনে করি।
এদিকে রদ্রিগেজ কখনো ভাবেননি তিনি একদিন মা হবেন। যদিও তীব্র আকাক্সক্ষা ছিল তার। সেই অধরা স্বপ্ন সত্যি হলো। রিদ্রগেজ বলেন, লৈঙ্গিকভাবে রূপান্তরিত হওয়ায় কখনো মা হওয়ার স্বপ্ন দেখিনি। মাচাদো ও রদ্রিগেজ ২০১৩ সালে ফেসবুকে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর শুরু হয় তাদের দাম্পত্য জীবন। তবে লিঙ্গ পরিবর্তন প্রক্রিয়া চলমান থাকায় সন্তান ধারণ নিয়ে সন্দেহে ছিলেন তারা। অবশেষে সেই আশঙ্কা দূর হলো- কোল আলোকিত করে এল সোনামনি।