ঢাকাMonday , 26 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেবেন ট্রাম্প

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রোববার এ প্রতিশ্রুতি দিয়েছেন।
তাই যদি হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তা হবে ইউ-টার্ন। এত দিন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো নেতা আগ্রহ দেখাননি।
রয়টার্স অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কে ট্রাম্পের মালিকানাধীন ভবন ট্রাম্প টাওয়ারে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় ট্রাম্প বলেন, নির্বাচিত হলে তার শাসনামলে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েল রাষ্ট্রের অখণ্ড রাজধানী হিসেবে মর্যাদা দেবে।
ইসরায়েল দাবি করে তাদের রাজধানী জেরুজালেম। এর পক্ষে অল্পসংখ্যক দেশ সায় দেয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রায় সব দেশের দূতাবাস রয়েছে স্বীকৃত রাজধানী তেল আবিবে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। কিন্তু ফিলিস্তিনের দাবি, এটি তাদের তাদের রাজধানী শহর। পূর্ণ রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর গাজা উপত্যকা ও পশ্চিম তীর নিয়ে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র পাবে ফিলিস্তিন।
এদিকে স্থানীয় সময় রোববার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির সঙ্গেও প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হিলারি।