ঢাকাMonday , 26 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সঙ্গে যুদ্ধে প্রস্তুত তারা

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে যুদ্ধে প্রস্তুত পাকিস্তানের বুগতি সম্প্রদায়ের মানুষ। পাকিস্তানি সেনাদের চেয়ে আগের সারিতে দাঁড়িয়ে তারা ভারতের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সম্পূর্ণ প্রস্তুত। জামহুরি ওয়াতান পার্টি (জেডব্লিউপি) বেলুচিস্তানের প্রেসিডেন্ট নওয়াবজাদা শাহজাইন বুগতি রোববার এ কথা বলেছেন। রোববার তিনি বলেছেন, কাশ্মীর উপত্যকায় ভারতীয় অংশে যুদ্ধে আগের সারিতে থাকবে বুগতি সম্প্রদায়।
নওয়াব আকবর বুগতির নাতি শাহজাইন বুগতি। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখন পাকিস্তান সরকারের পাশে যুদ্ধের হুংকার দিয়ে দাঁড়ালেন জেডব্লিউপির নেতা। সোমবার ডন অনলাইনের এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরে উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করে ভারত। এ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি গরম করে তোলে দুই দেশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘে অভিযোগ করেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। একই মঞ্চে ভারত অভিযোগ করে, পাকিস্তান সন্ত্রাসের পৃষ্ঠপোষক। তারা দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বে সন্ত্রাস রপ্তানি করছে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে এবার পাকিস্তানের বুগতিরা যুদ্ধের হুংকার দিল।
শাহজাইন বুগতি দাবি করেছেন, প্রতিরক্ষাহীন, বাকরুদ্ধ কাশ্মীরের বিরুদ্ধে চরম দমন-পীড়ন চালাচ্ছে ভারত। কাশ্মীরিদের ওপর এ নির্যাতন ঢাকা পড়ে যাবে না।
পাকিস্তানি গণমাধ্যমের ভাষায়, ভারত শাসিত কাশ্মীরে নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বর্বরতায় সাম্প্রতিক সময়ে প্রাণ দিয়েছে কমপক্ষে ১০০ মানুষ। আহত হয়েছে বহু লোক।
শাহজাইন বুগতির জ্ঞাতি ভাই ব্রাহামদাগ বুগতি। এর আগে দুই দেশের গণমাধ্যমে বলা হয়, ব্রাহামদাগ ভারতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শাহজাইন বুগতি বলেন, ‘এটি তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।’
বেলুচিস্তান নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্যের প্রতিবাদে রোববার বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বুগতি সম্প্রদায়ের রাজনৈতিক দল জেডব্লিউপি।