ঢাকাSunday , 25 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিডনি বন্দর পরিদর্শনে অস্ট্রেলিয়া যাচ্ছেন নৌমন্ত্রী

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সিডনি বন্দর পরিদর্শনের জন্য আজ রোববার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন।তার সঙ্গে থাকছে চার সদস্যের একটি প্রতিনিধিদল।প্রতিনিধিদলের সদস্যরা হলেন- মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম তারিকুল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
সিডনি বন্দর পরিদর্শনের ফলে চট্টগ্রাম এবং মংলা বন্দরের সঙ্গে বিশ্বের উন্নত বন্দরসমূহের সম্পর্ক স্থাপন এবং অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হবে ‍বলে মনে করেন মন্ত্রী।মন্ত্রী ১ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।