ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর ৩৮ ভাগ কাজ সম্পন্ন : ওবায়দুল কাদের

Link Copied!

Obaidul Kaderনোয়াখালী প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৩৮ ভাগ কাজ শেষ হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় বাকি কাজ যথাসময়ে শেষ হবে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাস্ট ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী বছর ৭০৩ কিলোমিটার সীমান্ত সড়কের নির্মাণকাজ শুরু হবে। দেশের প্রথম কক্সবাজার মেরিন ড্রাইভ আগামী বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড সড়কের নির্মাণকাজ শেষ হলে দুই ঘণ্টায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ব্যাংকের চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ব্যাংকের প্রধান নির্বাহী ইসতিয়াক আহমেদ, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী প্রমুখ।