ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন হারের পর ম্যানইউর জয়

Link Copied!

manUস্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা ইউরোপা লিগে টানা তিন ম্যাচে হেরেছে দলটি।কিন্তু লিগ কাপের তৃতীয় রাউন্ডে বুধবার রাতে জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। ৩-১ গোলে হারিয়েছে নর্থাম্পটন টাউনকে।
বুধবার রাতে ম্যাচের ১৭ মিনিটে মাইকেল ক্যারিকের গোলে এগিয়ে যায় ম্যানইউ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় নর্থাম্পটন।পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মরিনহোর শিষ্যরা।
৬৮ মিনিটে হেরেরার গোলে আবারও লিড নেয় রেড ডেভিলসরা। আর ৭৫ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে ম্যানইউর জয় নিশ্চিত করেন।