ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুই জঙ্গির ৩০ বছর করে কারাদণ্ড

Link Copied!

sylet-jongiসিলেট প্রতিনিধি : সিলেটে আলোচিত ‘সূর্যদীঘল’বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় জঙ্গি শায়েখ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৭ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি হলেন- আবদুল আজিজ ও মাজেদুল ইসলাম হৃদয়।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মাসুক আহমদ জানান, সূর্যদীঘল বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালত ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেছেন। এ মামলায় শায়েখ আবদুর রহমানও আসামি ছিলেন।
তিনি আরো জানান, ২০০৬ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট মহানগরীর পূর্ব শাপলাবাগ সূর্যদীঘল বাড়িতে অভিযান চালায়। ওই সময় বাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়ি থেকে জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়েখ আবদুর রহমানের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ওই ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই মো. ওয়ালীউল্লাহ বাদী হয়ে শায়েখ আবদুর রহমানসহ ৯ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করেন।