ঢাকাWednesday , 21 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল পদ্ধতিতে হবে যানবাহনের ফিটনেস টেস্ট

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস টেস্টের জন্য রাজধানীর মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিকল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি)। আগামী ৩০ অক্টোবর ভিআইসি উদ্বোধন করা হবে।বুধবার মিরপুরে বিআরটিএ অফিস পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ভিআইসি স্থাপনের মধ্যে দিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি নানা ব্যবস্থা নেওয়ার ফলে বিআরটিএর সেবার মান বেড়েছে। কিন্তু দালালদের দৌরাত্ম এখনো রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।তিনি জানান, ভিআইসি চালু হলে ফিটনেস টেস্টের জন্য যানবাহন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সেন্টারে আনতে হবে। বর্তমানে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল টেস্ট চালু হলে যানবাহন ব্যবস্থাপনায় আরো অগ্রগতি হবে।