ঢাকাTuesday , 20 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুল্কমুক্ত বাণিজ্যে আগ্রহী তুরস্ক ও বাংলাদেশ

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শুল্কমুক্ত বাণিজ্যে আগ্রহী তুরস্ক ও বাংলাদেশ। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।মঙ্গলবার দুপুরে তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিন উজতার্কের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘তুরস্ক আমাদের ভালো বন্ধু। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। যা তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছি। তুরস্কের রাষ্ট্রদূতও বলেছেন, তার দেশে মৃত্যুদণ্ডের বিষয়টি ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তুরস্কের সঙ্গে জয়েন্ট ইকোনোমিক কাউন্সিল করা হবে। যেখানে সে দেশের প্রেসিডেন্ট নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশ থেকে তিনি এবং অর্থমন্ত্রী যাবেন।’