ঢাকাThursday , 8 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহরে বেড়েছে মূল্যস্ফীতির চাপ

Link Copied!

bazarনিজস্ব প্রতিবেদক : শহর অঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। জুলাই মাসের তুলনায় আগস্টে শহর অঞ্চলে খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
পোশাক, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা, পরিবহন, শিক্ষা উপ-খাতে পণ্যের দাম গত মাসের তুলনায় কিছুটা বাড়ায় শহরে মূল্যস্ফীতি হার বেড়েছে। তবে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিবিএস-এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিবিএস-এর তথ্য অনুযায়ী, শহর অঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশ৷
আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ, এর আগের মাসে যা ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূতপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।
বিবিএস তথ্য অনুযায়ী, আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশ, যা আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।
বিবিএসের কর্মকর্তারা জানান, পোশাক, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা, পরিবহন, শিক্ষা উপ-খাতে পণ্যের দাম গত মাসের তুলনায় কিছুটা বাড়ায় শহরে মূল্যস্ফীতি হার বেড়েছে।
অন্যান্যের মধ্যে পরিকল্পনা সচিব তারিক-উল–ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম এ সময় উপস্থিত ছিলেন।