ঢাকাWednesday , 7 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানিরা মুসলমান নয়

Link Copied!

Iranআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ বলেছেন, ইরানিরা মুসলমান নয়। মঙ্গলবার ‘মক্কা ডেইলি’ নামে স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেছেন।
মাত্র এক দিন আগে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের সমালোচনা করেছিলেন। তিনি মুসলমান দেশগুলোকে সম্বোধন করে বলেছেন, মুসলিম বিশ্বের সরকার ও জাতিগুলোসহ সবার উচিত সৌদি শাসকগোষ্ঠীকে ভালোভাবে চেনা। এই শাসকগোষ্ঠী মুসলিম বিশ্বে যে অপরাধযজ্ঞ করেছে, সে কারণে তাদের ছেড়ে দেওয়া উচিত হবে না। তাদের উচিত দুই পবিত্র স্থান তথা হারামাইন শরিফাইন ও হজ পরিচালনার ব্যাপারেও মৌলিক চিন্তাভাবনা করা।
সৌদি গ্রান্ড মুফতি ইরানিদের উদ্দেশে বলেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে তারা মুসলমান নয়। তারা পারসিক পুরোহিতদের সন্তান এবং মুসলমানদের, বিশেষ করে সুন্নিদের প্রতি তাদের শত্রুতা অনেক পুরোনো।’
গত বছর হজের সময় মিনায় পদদলিত হয়ে ২ হাজার ২৯৭ জন হাজির মৃত্যু হয়। এদের মধ্যে ৪৬৪ ইরানের নাগরিক। এ ঘটনার পর সৌদি হজ ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা করে ইরান। ওই সময় ইরান পরবর্তী হজে মক্কায় বিক্ষোভ করার অনুমতি দাবি করে। তবে সৌদি সরকার তাদের এ দাবি প্রত্যাখ্যান করে। এ ঘটনার পর চলতি বছরের হজ বর্জনের ঘোষণা দেয় তেহরান। প্রায় তিন দশক পর এবারই প্রথম হজে ইরানের কোনো নাগরিক অংশ নিচ্ছে না।