ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ৭ প্রকল্প অনুমোদন

Link Copied!

ECNECনিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১২ হাজার ৮৯৪ কোটি ১ লাখ টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনৈতিক বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী জানান, সাতটি প্রকল্পের সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩৬৮ কোটি ৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ৯ হাজার ৫২৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।