ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেদেরারকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় সেরেনা

Link Copied!

serenaস্পোর্টস ডেস্ক : আরেকটি দিন, আরেকটি জয়, সেরেনা উইলিয়ামসের আরেকটি রেকর্ড। আগের ম্যাচ জিতে মার্টিনা নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে উন্মুক্ত যুগের টেনিসে গ্র্যান্ড স্লামে নারী খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছিলেন সেরেনা। বাংলাদেশ সময় সোমবার রাতে আরেকটি জয়ে নারী-পুরুষ মিলিয়ে এই রেকর্ডের একক মালিক হয়ে গেলেন আমেরিকান টেনিস তারকা। তিনি ছাড়িয়ে গেলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। গ্র্যান্ড স্লামের এককে সেরেনার জয় এখন ৩০৮টি।
১৭ বারের মতো ইউএস ওপেনে খেলতে নামা সেরেনা ফেদেরারকে যে ছাড়িয়ে যাবেন, সেটা অনুমিতই ছিল। কারণ, চোটের কারণে এবারের ইউএস ওপেনে অংশ নেননি সুইস তারকা।
ফ্লাশিং মিডোয় সোমবার চতুর্থ রাউন্ডে র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে থাকা কাজাখস্তানের ইয়ারোসস্নাভা শেদোভার বিপক্ষে জয়টি সেরেনাকে পৌঁছে দিল অনন্য উচ্চতায়। শেদোভার বিপক্ষে ৬-২, ৬-৩ গেমে জিতে ফেদেরারকে ছাড়িয়ে গেলেন ৩৪ বছর বয়সি সেরেনা।
নিউইয়র্কের এই ফ্ল্যাশিং মিডোতেই ১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন সেরেনা। সেখানেই গড়লেন ইতিহাস। ইতিহাস গড়ার পর সেরেনা বলেন, ‘এটি সত্যিই দারুণ ব্যাপার। ৩০৮ ম্যাচ জয় অসাধারণ। এটি অনেক বড় নম্বর। এটি খুবই তাৎপর্যপূর্ণ। আমার মনে হয়, এটি সত্যিই বিশেষ কিছু, যা আমার ক্যারিয়ারের দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা করে।’
কোয়ার্টার ফাইনালে বুধবার রোমানিয়ার সিমোনা হালেপের মুখোমুখি হবেন নম্বর ওয়ান সেরেনা। এই ম্যাচ জিতলে ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠার পাশাপাশি জয়ের সংখ্যা ৩০৯ করে ফেলবেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।