ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানের এনইএফ বৃত্তি পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

Link Copied!

dhaka-universityঢাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) জীববিজ্ঞান অনুষদ এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১০ জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তি পেয়েছেন।
সোমবার উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এনইএফ বৃত্তি কার্যক্রমের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শান্তিপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু ভালো একাডেমিক ফলাফল করলেই চলবে না, তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।
উপাচার্য বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এনইএফ বৃত্তিপ্রাপ্তরা হলেন- রায়হান হোসেন (সমুদ্র বিজ্ঞান), মো. মারুফ হোসেন ও ফারিন আহমেদ মীম (উদ্ভিদবিজ্ঞান), মো. রানা আরাফাত (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান), মাইশা মাহজাবীন ও সঞ্চিতা ভৌমিক (প্রাণিবিদ্যা), নিলুফা ইয়াসমিন (মৎস্যবিজ্ঞান), সাবিনা আক্তার (অণুজীব বিজ্ঞান), উম্মে হাবিবা ইকবাল (ভূগোল ও পরিবেশ) এবং বৃষ্টি রানী পোদ্দার (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান)।