ঢাকাMonday , 5 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুরেশ্বর প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি

Link Copied!

human_chainনিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলার নড়িয়া থানাকে নদীভাঙন থেকে রক্ষা করতে সুরেশ্বর প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নড়িয়া থানা বেড়িবাঁধ সংরক্ষণ কমিটির আহ্বায়ক শাহ নূরে কামালের সভাপতিত্বে কয়েকশ লোক অংশ নেয়।
শাহ নূরে আলম বলেন, ‘সরকারের কাছে আমাদের একটাই দাবি। আমাদের নদীভাঙনের ভয়াবহতা থেকে বাঁচান। নদীভাঙনে আমাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এ থেকে রক্ষার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।’তিনি বলেন, ‘আমরা চাই না এটা নিয়ে কোনো রাজনীতি হোক। আমরা দুবেলা খেয়ে বেঁচে থাকতে চাই। সরকারের কাছে আকুল আবেদন সরকার যেন দ্রুত এর সমাধানে আমাদের প্রতি সুনজর দেন।’
এ সময় তিনি সুরেশ্বর প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও সুরেশ্বর থেকে ওয়াপদা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।