ঢাকাMonday , 5 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মকর্তাদের যোগাযোগে ‘আলাপন’ অ্যাপস উদ্বোধন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপস।সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অ্যাপসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই অ্যাপস দিয়ে কর্মকর্তারা নিজেদের মধ্যে খুব দ্রুত যোগাযোগ করতে পারবেন। মতামত শেয়ার করতে পারবেন। এ জন্য কোনো চার্জ নেই। কোনো ফি দিতে হবে না এবং এটি সবচেয়ে বেশি নিরাপদ অ্যাপস।’ আলাপন অ্যাপসটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপসের সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা নিজেদের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স ও নানা যোগাযোগ করতে পারবেন।
এই অ্যাপসের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে কথোপকথন এবং গোষ্ঠীগত আলাপ বা গ্রুপসেট করতে পারবেন। এছাড়া এটি ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকায় কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।