ঢাকাSunday , 4 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর কাসেমের ফাঁসিতে খুবই মর্মাহত পাকিস্তান

Link Copied!

Mir Kashemআন্তর্জাতিক ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসিতেও প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এর আগে যে পাঁচ জন মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি কার্যকর তাঁর পরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল একাত্তরে পরাজিত এই শক্তিটি। সর্বশেস মীর কাসেমের ফাঁসির পরও তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তান। গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সমবেদনা জানায়।
পাকিস্তান সরকার বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধীদের বিচার ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ হিসাবে আখায়িত করে বলা হয়েছে, ‘ত্রুটিপূর্ণ বিচারে’ ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ‘প্রখ্যাত’ নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।
এর আগেও যুদ্ধাপরাধে জামায়াতের অন্যান্য নেতাদের ‘মৃত্যুদণ্ড’ কার্যকরের পর একই ধরনের প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। এ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি অ্যাকশনও নেয়া হয়।
মীর কাসেমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘ত্রুটিপূর্ণ’ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন পুরোপুরি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। এই বিচার শুরুর পর থেকেই অনেক আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আইনজীবীরা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে আইনজীবী নিয়োগ এবং সাক্ষী নিয়েও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সরকারকে ১৯৭৪ সালে ভারত-পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপক্ষীয় অনুসরণ উচিত বলে উল্লেখ করে পাকিস্থান। সেই চুক্তিতে ক্ষমতার আওতায় বিচার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।