ঢাকাFriday , 2 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট

Link Copied!

Takaঅর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন টাকার এসব নোট আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাচ্ছে।
ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ।
এবার ১, ১০, ২০, ৫০ ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট পাওয়া যাচ্ছে। তবে ২ ও ৫ টাকার নোট বিনিময় হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচে মতিঝিল অফিস থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হচ্ছে।
এ ছাড়া সারা দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ও বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। আর ঢাকার মধ্যে আটটি শাখার মাধ্যমে ১০, ২০ ও ৫০ টাকার একটি করে প্যাকেট নিতে পারবেন একজন গ্রাহক।
এই শাখাগুলো হলো ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা।
এ ছাড়া অন্য ছয়টি শাখার মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে। এই শাখাগুলো হলো মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা।