ঢাকাThursday , 6 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৫তম বিসিএস প্রিলিমিনারি ৬ ফেব্রুয়ারি

Link Copied!

PSCনিজস্ব প্রতিবেদক : ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যদিও এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এ পরীক্ষ অনুষ্ঠিত হবে।
এক হাজার ৮০৩টি শূন্য পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সেই প্রেক্ষিতে এবার রেকর্ডসংখ্যক ২ লাখ ৪৪ হাজার ১০৭ প্রার্থী আবেদন করেছে।
এর আগে ৩৪তম বিসিএসে আবেদন করেছিলে ২ লাখ ২১ হাজার ৫৭৫ আর ৩৩তম পরীক্ষায় আবেদন করে ১ লাখ ৯৩ হাজার ৫৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়, হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানানো হবে।