ঢাকাSunday , 28 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষের অর্থ জোগাতে ভিক্ষা!

Link Copied!

gushআন্তর্জাতিক ডেস্ক : বাবার মৃত্যুর পর কৃষকদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় ক্ষতিপূরণের মাত্র সাড়ে ১২ হাজার রুপি পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘুষ দিতে হবে ৩ হাজার রুপি। তাই ওই কর্মকর্তার ঘুষের অর্থ জোগানের জন্য অতি দরিদ্র কৃষকের ছেলেকে ভিক্ষার জন্য রাস্তায় নামতে হয়েছে। সম্প্রতি ভারতের তামিলনাড়ু রাজ্যের ভিল্লুপুরম জেলায় এ ঘটনা ঘটে।
ভিল্লুপুরম জেলার কৃষক কোলানজি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মারা যান। রাজ্য সরকারের কৃষক সামাজিক সুরক্ষা প্রকল্প অনুযায়ী মৃতের পরিবারকে সাড়ে ১২ হাজার রুপি ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। সেই অর্থের জন্য দেড় বছর ধরে গ্রামের সরকারি দপ্তরে ঘুরতে হচ্ছে কোলানজির নাবালক ছেলে অজিতকে। ওই দপ্তরের এক কর্মকর্তা তাকে জানিয়েছে, ৩ হাজার রুপি দিলে তারপর ক্ষতিপূরণের চেক ইস্যু করা হবে।
এদিকে বাবার শেষকৃত্য করতে গিয়ে ধার করতে হয়েছে পরিবারের সদস্যদের। তাই ক্ষতিপূরণের ওই অর্থ পাওয়াটা অজিতের পরিবারের জন্য জরুরি ছিল। শেষ পর্যন্ত ওই সরকারি কর্মকর্তার ঘুষের টাকা জোগাড় করতে একটি ব্যানার লিখে ভিক্ষায় নেমে পড়ে অজিত। ওই ব্যানারে লেখা ছিল ‘বাবার শেষকৃত্যের জন্য বেশ কিছু টাকা ঋণ করতে হয়েছে, সেই টাকা শোধ করার সামর্থ্য নেই। বাবার মৃত্যুর ক্ষতিপূরণের অর্থ পাওয়ার জন্য ৩ হাজার রুপি চাওয়া হয়েছে ঘুষ হিসেবে। তাই সবার কাছ থেকে সাহায্য চাইছি।’
বাস-ট্রেনেও একই কথা বলে ভিক্ষা করতে দেখা গেছে তাকে। শেষ পর্যন্ত অজিতের ব্যানার ও ভিক্ষার সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং অভিযুক্ত ওই কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়।
রাজস্ব দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ওই কর্মকর্তা ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, কোলানজির স্ত্রী বিজয়ার নামে চেক তৈরি করা হয়েছে। অজিত নাবালক হওয়ায় তার হাতে ওই চেক দেওয়া হয়নি। মুম্বাইয়ে অজিতের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্য সোমবার ক্ষতিপূরণের অর্থ পাঠিয়ে দেওয়া হবে।