ঢাকাWednesday , 24 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে কাঁপলো সারাদেশ, উৎপত্তি মায়ানমারে মাত্রা ৬.৮

Link Copied!

Earthqake
নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে প্রথামিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা ছাড়াও বন্দরনগরী চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, নেত্রকোনা, ফরিদপুর, ফেনী, সাতক্ষীরা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৩৩২ কিলোমিটার দূরে উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী চাউক থেকে ২৪ কিলোমিটার দূরে। মাত্রা ৬.৮। ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিলো ৮৪ কিলোমিটার। তবে ‌সংস্থাটি এর আগে জানিয়েছিলো কম্পনের মাত্রা ৬.৭।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।