ঢাকাTuesday , 23 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুইডেনে গ্রেনেড হামলায় শিশু নিহত

Link Copied!

Sudieanআন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে একটি বাসভবনের ভেতরে ছুঁড়ে মারা গ্রেনেড বিস্ফোরিত হয়ে আট বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দেশটির গোথেনবার্গ শহরে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ওয়ারসেম যুক্তরাজ্যের বার্মিংহামের বাসিন্দা। সে গোথেনবার্গের বিসকোপসগারতেন এলাকার একটি ফ্ল্যাটে তার আত্মীয়ের বাসা বেড়াতে এসেছিল।
পুলিশ জানিয়েছে, এ হামলার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সংযোগ থাকতে পারে।
পুলিশের মুখপাত্র থমাস ফাক্সবর্গ বলেছেন, ‘ হামলার উদ্দেশ্য আমাদের খতিয়ে দেখতে হবে। তবে এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সংযোগ থাকতে পারে বলে আমাদের ধারণা।’
হামলার সময় বাড়িটির ভেতরে কমপক্ষে পাঁচ শিশু ও একজন প্রাপ্তবয়স্ক লোক ছিলেন।
থমাস ফাক্সবর্গ জানান, হাসপাতালে নেওয়ার পথে ইউসুফের মৃত্যু হয়েছে। হামলার সময় ওই ঘরে তার মা, বোন ও ভাই ছিল। তবে তারা আহত হলেও তা গুরুতর নয়।
এর আগে গত বছর মার্চে এই গোথেনবার্গেই সোমালি বংশোদ্ভূত লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সময় এক লোক একটি মদের দোকানে প্রবেশ করে গুলি ছুঁড়লে দুজন নিহত হয়।