ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোরকা আংশিক নিষিদ্ধ করতে চায় জার্মানি

Link Copied!

nariআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজার জানিয়েছেন, তার দেশে বোরকা পুরোপুরি নিষিদ্ধকরণ অসাংবিধানিক হতে পারে। তবে তিনি এটি আংশিক নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
থমাস ডি মেইজার বলেন, জার্মানির উন্মুক্ত সংস্কৃতির সঙ্গে বোরকা মানানসই নয়। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নারীদের চেহারা দেখানো জরুরি।
তিনি বলেন, ‘ আমরা সবাইকে চেহারা উন্মোচনের আহ্বান জানাচ্ছি। আমরা সম্পূর্ণ বোরকাকে প্রত্যাখান করছি। শুধু বোরকা নয়, একই ধরনের যে কোনো পোশাক যা কেবল চোখ খোলা রাখে তার সবগুলোকেই প্রত্যাখান করছি। এটা আমাদের উন্মুক্ত সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যশীল নয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ যারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক বোরকা পরিধান করে তারা সে কাজ করতে পারবেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি দফতর, বাগান কিংবা গাড়ি চালানোর সময় নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। তবে প্রস্তাবটি আইনে পরিণত করতে হলে দেশটির পার্লামেন্টে এর অনুমোদনের প্রয়োজন হবে।
প্রসঙ্গত, জার্মানিতে ঠিক কতোজন মুসলমান নারী বোরকা পরিধান করে সে ব্যাপারে সরকারি কোনো হিসাব নেই। তবে মুসলমানদের সংগঠন সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমসের নেতা আইমান মাজইক জানিয়েছেন, জার্মানিতে খুব কম মুসলমান নারীই বোরকা পরিধান করে থাকেন।