ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারতের তথ্যমন্ত্রীর বৈঠক
জঙ্গি দমনে ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ

Link Copied!

bangladesh-indiaনিজস্ব প্রতিবেদক : জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশ ও ভারতের মধ্যে জঙ্গিবাদ সম্পর্কিত তথ্য বিনিময়ের জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের্ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার ভারতের তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এবং দিল্লির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসানুল হক ইনু বলেন, তথ্য বিনিময়ের জন্য শিগগিরই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে আমরা সম্মত হয়েছি। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়াও এগিয়ে চলছে।
তিনি বলেন, রাজনৈতিকভাবে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবিলা করতে হবে। এ কাজ কেবলমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর নয়। সঠিক তথ্যের যথাযথ প্রাপ্তি নিশ্চিত করা গেলে বিশ্ব থেকে সন্ত্রাসবাদ ও মৌলবাদ হটানো যাবে।
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গিবাদের পেছনে জামায়াতে ইসলামী ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ইন্ধন রয়েছে। এসব ঘটনার সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএসের কোনো যোগাযোগ নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশে ব্লগার ও অধিকারকর্মীদের ওপর ৪৩টি হামলায় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা ছিল। গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন, ৯০ শতাংশ নৃশংস হামলা বিএনপি-জামায়াত ঘটায়।
তথ্যমন্ত্রী জানান, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণ করবে। ভবিষ্যতে ইতিহাস বিকৃতি ও মিথ্য প্রচার রোধে এসব সহায়তা করবে।
সন্ত্রাস ও মৌলবাদ ধ্বংসের মাধ্যমে নতুন বাংলাদেশ ও দেশের ইতিহাস আবিষ্কারের অঙ্গিকার করেন মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগ করা ৮ হাজার ভারতীয় সেনা সদস্যকে স্বীকৃতি দিতে দিল্লিকে তাদের বিস্তারিত পরিচয় জানানোর অনুরোধ করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।