আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে তালাকের হার বাড়ছে। দেশটির বিচার মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। ২০১৫ সালে দেশটিতে ৪০ হাজার ৩৯৪ জন বিবাহ বিচ্ছেদের মামলা ছিল।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, সমস্যাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বিশেষজ্ঞ, পরামর্শক, সমাজকর্মী ও আইনজীবীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বিবাহ বিচ্ছেদের মামলার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে মক্কা। এখানে গত বছর ৩২৯ টি বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছে। এর পরেই রয়েছে ইস্টার্ন প্রভিন্স। এখানে ১৩৭ টি বিচ্ছেদের মামলা হয়েছে। এছাড়া রিয়াদে ১২৮, জাজান ১০০, আল কাসিমে ৫৫, আল জৌফে ৪৬ এবং আসির শহরে ৪২ টি বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ৬৫৭ জন বিদেশি স্ত্রীকে সৌদি পুরুষ তালাক দিয়েছে। একই সময়ে ১২৮ জন সৌদি নারী তাদের বিদেশি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়েছেন।
এতে আরো বলা হয়েছে, বিদেশিদের মধ্যে সৌদি স্বামীদের কাছ থেকে তালাক চাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ইয়েমেনের নারীরা। এরপরেই আছে ফিলিস্তিন, জর্ডান, মিশর, সুদান, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানের নারীরা।
সমাজ বিশেষজ্ঞ ড. আব্দুল আজিজ আল মুতাওয়া বলেনে, অল্প বয়সে বিয়ে তালাকের ক্ষেত্রে প্রধান কারণ নয়। মূলত অর্থনৈতিক পরিস্থিতিই তালাকের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন।

