নিউজ ডেস্ক : স্থূলকা হওয়ায় মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আটজন নারী টেলিভিশন উপস্থাপিকাকে সাসপেন্ড করেছে। তাদের খাবার নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে নারী অধিকার সংগঠনগুলো।
মিশরীয় রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন (ইআরটিউ) উপস্থাপিকাদের হাল্কা-পাতলা হওয়ার জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছে। এরপর ‘চেহারা যথাযথ’ করে আবার অনুষ্ঠান উপস্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।
আল ইয়াম আল সাবিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইআরটিউর নারী পরিচালক রয়েছে। সাফা হেগাজি নামের এই পরিচালক নিজেও এক সময় উপস্থাপিকার দায়িত্ব পালন করেন। এই ঘোষণার পর ক্ষতিগ্রস্ত উপস্থাপিকারা ক্ষোভ প্রকাশ করেছেন।
মিশরের চ্যানেলে-২ এর উপস্থাপিকা খাদিজা খাতাব গণমাধ্যমকে বলেছেন, অতি সম্প্রতি টেলিভিশনের দর্শকরা তাকে দেখেছেন। তারাই বলুক, তিনি সত্যিই স্থুলকায় হয়েছেন কি না অথবা কাজ করার অনুপযুক্ত কী না। আরেকজন উপস্থাপিকা বলেছেন, এই ঘোষণায় তার পরিবার হতাশ হয়ে পড়েছেন।
উইমেন্স সেন্টার ফর গাইডেন্স অ্যান্ড লিগ্যাল এওয়ারনেস এই ঘোষণার তীব্র নিন্দা করেছে। তারা বলছে, এতে সংবিধান লংঘন করা হয়েছে। এ ছাড়া এটি নারীদের প্রতি এক ধরনের সহিংসতা। তারা ঘোষণা প্রত্যাহার করে নেওয়ারও আহ্বান জানিয়েছে ইআরটিইউ-এর প্রতি।
কিন্তু ইআরটিইউ সূত্র ভেটোনিউজকে বলেছে, সিদ্ধান্ত থেকে তারা পিছু হটবে না। কিন্তু সাসপেন্ড নারীদের বেতন ও সুযোগ সুবিধা স্থগিত থাকবে।
সাসপেন্ডের এই সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হয়েছে কী না, তা নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছেন এখন মিশরের প্রচার মাধ্যম বিষয়ক ভাস্যকাররা। রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আহরাম পত্রিকার সংবাদিক ফাতমা আল-শারাউই বলেছেন, এই নীতি দেশের স্থানীয় টেলিভিশন কেন্দ্রের জন্য কার্যকর করা হবে।
কিন্তু লেখক ও শিক্ষাবিদ ওয়াহিদ আব্দুল মজিদ মনে করেন, চেহারা নয়, চ্যানেলগুলোর উচিত বিষয়বস্তুর দিকে মনোযোগ দেওয়া।
কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কিছু কিছু ব্যবহারকারী নারীদের ‘ব্যাকাবউজাস’ বলে অভিহিত করেছেন। মিশরে সাধারণত স্থুলকায় মেয়েদের ‘ব্যাকাবউজাস’ বলে অভিহিত করা হয়।
এক নারী টুইটার ব্যবহারকারী এই সিদ্ধান্ত নিয়েছে যে, ইআরটিইউ প্রধান সাফা হেগাজীকে লৌহমানবী বলে অভিহিত করেছেন।
নারীরা এখন তাদের স্বার্থের কথা তুলে ধরতে পারেন পার্লামেন্টে। কিন্তু পুরুষ এমপি ও সাংবাদিকরা সাঈদ হেগাজি সাদা আল বালাদ নিউজ সাইটে প্রশ্ন রাখেন, মিশরে আদর্শ ওজন কতো? একজন উপস্থাপিকার ওজন হতে পারে সামান্য বেশি। কিন্তু তিনি যথেষ্ট বাকপটু।

