ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-কলকাতা রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

Link Copied!

Railযশোর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, খুলনা-কলকাতা রেলপথ দ্রুত চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত যশোর একটি গুরুত্বপূর্ণ স্থান। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্যও এ জেলার গুরুত্ব অনেক বেশি। অসংখ্য মানুষ এ সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত করেন। এজন্য খুলনা-কলকাতা রেলপথ দ্রুত চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও যশোরের গুরুত্বের কথা বর্ণনা করেন।
এর আগে সকালে হর্ষবর্ধন শ্রিংলা যশোর রামকৃষ্ণ আশ্রমে পৌঁছালে রাম কৃষ্ণ আশ্রম ও মিশন মহারাজ স্বামী জ্ঞান প্রকাশ নন্দন গিরি তাকে স্বাগত জানান। পরে তিনি রাম কৃষ্ণ আশ্রম ও মিশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন এবং আমন্ত্রিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও মনিরুল ইসলাম মনির, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, বাংলাদেশ ও ভারত আমদানি-রপ্তানি কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের জন্য বেনাপোলের উদ্দেশে রওনা হন।