ঢাকাWednesday , 17 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলের দাবিতে প্রেসক্লাবে জবি শিক্ষার্থীরা

Link Copied!

Jnuজবি প্রতিনিধি : কেন্দ্রীয় কারাগারের জমিতে জাতীয় চার নেতার নামে আবাসিক হলের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় ক্যাম্পাসের শান্ত চত্বর জমায়েত হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে ৫ শতাধিক শিক্ষার্থীর একটি মিছিল শিক্ষামন্ত্রণালয়ের ঘেরাও করেত বের হয়। রায়সাহেব বাজার ও নয়াবাজার মোড়ে পুলিশের বাঁধার মুখে পড়ে তারা। পরে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেছেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না। ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণ ও নতুন আবাসনের দাবিতে ১ আগস্ট আন্দোলনে নামে জবির শিক্ষার্থীরা। ২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমির দাবিতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।