ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমা ডাউনলোডপ্রেমীদের জন্য সুখবর 

Link Copied!

movieপ্রযুক্তি ডেস্ক : নতুন নতুন সব সিনেমা বিনা মূল্যে ডাউনলোড করে দেখেন, বিশ্বব্যাপী এমন কয়েক কোটি সিনেমাপ্রেমীর মুখের হাসি উধাও হয়ে গিয়েছিল, গতমাসে ‘কিকঅ্যাস টরেন্ট’ সাইটটি বন্ধ হয়ে যাওয়ায়।
কেননা নতুন নতুন সিনেমা, ভিডিও গেমস, টিভি সিরিজ, মিউজিক ভিডিও ডাউনলোডের জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে সবচেয়ে প্রিয় এই সাইট। প্রতি মাসে পাঁচ কোটি ইউজার কিকঅ্যাস টরেন্ট থেকে সিনেমাসহ বিভিন্ন কনটেন্ট ডাউনলোড করতেন। কিন্তু পাইরেসি কর্মকাণ্ডের অভিযোগে ২১ জুলাই, কিকঅ্যাসের প্রতিষ্ঠাতা আর্টেম ভাউলিনকে গ্রেপ্তার করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটটি।
এরপর গত সপ্তাহে যা ঘটলো, সেটা ডাউনলোডপ্রেমীদের কাছে ‘মড়ার ওপর খাড়ার ঘা’ অবস্থার মতোই। কেননা গত সপ্তাহে রহস্যজনকভাবে বন্ধ যায় বিশ্বের সবচেয়ে বড় টরেন্ট সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত টরেন্টজ (torrentz.eu)। ১৩ বছর ধরে বিশ্বের কোটি কোটি নেটিজ়েনের কাছে সিনেমা, গান সহ নানা ডাউনলোডের সার্চ ইঞ্জিনের সদর দরজা হয়ে উঠেছিল এটি।
টরেন্টজ- এর বিদায়ে অনেকেই হতাশায় নিজেদের আনলিমিটেড ডেটা প্যাক কিংবা দ্রুত গতির ইন্টারনেট কানেকশন কী কাজে আসবে, সে চিন্তায় ছিলেন।
তবে আশা কখনো মরে না। আর তাই সিনেমাপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে, ইন্টারনেটে টরেন্টজ ফিরে এসেছে, তবে ভিন্ন প্লাটফর্মে। অর্থাৎ টরেন্টজ এর সকল সুবিধাগুলো নিয়ে ক্লোন ওয়েবসাইট চালু হয়েছে। ঠিকানা: https://torrentz2.eu।