ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের সঙ্গে পুলিশও কৌশল পাল্টাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের পাকড়াও করতে প্রয়োজনে পুলিশও কৌশল পাল্টাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘জঙ্গিরা প্রতিনিয়ত কৌশল পাল্টাচ্ছে। তবে তাদের ধরতে পুলিশও প্রয়োজনে কৌশল পাল্টাবে। এ জন্য পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ত্রৈ-মাসিক (এপ্রিল-জুন) অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক জঙ্গি দমনে পুলিশ যে দেশপ্রেম, দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে, তা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে জঙ্গি দমনে পুলিশ সদস্যরা যে সফল অভিযান পরিচালনা করেছেন, তাতে জনমনে আস্থা বেড়েছে।
তিনি বলেন, জঙ্গিরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। তাদের মোকাবিলা করার জন্য পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। জনগণ পাশে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ রুখে দেওয়া হবে। এ দেশে জঙ্গিদের ঠাঁই হতে পারে না।
দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গি দমনকে বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে আরো সজাগ ও সতর্ক থাকতে হবে। কমিউনিটি পুলিশিংকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।