ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি নিরাপত্তা দিবস অাজ

Link Copied!

fileনিজস্ব প্রতিবেদক : অাজ ৯ আগস্ট জ্বালানি নিরাপত্তা দিবস। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।
জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে ১৩ আগস্ট শনিবার ১১টায় পেট্রোবাংলায় একটি সেমিনার হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি কোম্পানি শেল অয়েল থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র নামমাত্র ৪ দশমিক ৫ পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন। ক্রয়কৃত গ্যাসক্ষেত্রগুলো হলো- তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, বাখরাবাদ ও কৈলাসটিলা। এ গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রায় ৩৩ ভাগ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
জ্বালানি নিরাপত্তা অর্জনে বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক পদক্ষেপকে স্মরণীয় করে রাখতে ২০১০ সাল থেকে ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপনের অন্যতম উদ্দেশ্য সাশ্রয়ী জ্বালানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।