ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতার ৮৬তম জন্মবার্ষিকী পালিত

Link Copied!

Fajilatunnesaনিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদায় রাজধানী ঢাকাসহ সারা দেশে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৬তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জš§গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের হাতে মৃত্যুবরণ করেন।
দিবসটি উপলে গতকাল সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। তার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া জেলা-উপজেলায় আয়োজন করা হয় আলোচনাসভা ও দোয়া মাহফিল।
বনানীতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুুল মতিন খসরু, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দি, যুবলীগের মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ, ছাত্রলীগের সাইফুর রহমান সোহাগ, জাকির হোসাইন, ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাদেক খান, যুব মহিলা লীগের নাজমা আক্তার, অপু উকিল, ছাত্রলীগ মহানগর উত্তরের সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগের প থেকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দণি, আওয়ামী যুব লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গমাতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা বঙ্গমাতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে।