ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম পিডিবি কর্মকর্তা-কর্মচারীর গণছুটির আবেদন

Link Copied!

PDBনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম জোনকে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে ১৮০০ প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী-শ্রমিক গণছুটির আবেদন করেছেন।।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের ছুটির জন্য এ সব কর্মকর্তা-কর্মচারী মন্ত্রণালয়ে আবেদন করেছেন। আবেদন করলেও তারা প্রতিদিনের মতো অফিস করছেন।
পিডিবির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন জানান, রংপুর ও রাজশাহী জোনকে কোম্পানিতে রুপান্তর করার পর এবার চট্টগ্রাম জোনকেও কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে তিন সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। বেসরকারিকরণের এই উদ্যোগের ফলে পিডিবির প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোনো অবস্থাতেই কোম্পানিতে রূপান্তর করা ঠিক হবে না। এখন সরকারিভাবে বিদ্যুৎ বিভাগ ভালো চলছে। গ্রাহকরা লাভবান হচ্ছে। কোম্পানিতে রূপান্তর করা হলে গ্রাহকের ভোগান্তি বাড়বে।
পিডিবির একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, গণছুটির আবেদন করলেও বাস্তবে তারা ছুটি কাটাচ্ছেন না। এটি প্রতিবাদের অংশ হিসেবে ছুটির আবেদন মাত্র।