ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলেপ্পোয় বিদ্রোহীদের ওপর মুহুর্মুহু বিমান হামলা

Link Copied!

biman-f16আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোয় অবরুদ্ধ শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা বিদ্রোহী গ্রুপগুলোর ওপর মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী।
সিরিয়া সরকারের প্রচারিত ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, শহরের দক্ষিণ-পশ্চিমাংশে বিভিন্ন টার্গেটে হামলা চালানো হচ্ছে।
এর আগে বিদ্রোহীরা দাবি করে, তারা সরকারি বাহিনীর অবরোধ ভেঙে শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু সরকার এ দাবি প্রত্যাখ্যান করে।
অবরুদ্ধ এলাকায় ২ লাখ ৫০ হাজারের মতো লোক বাস করে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধে প্রতিনিয়ত প্রাণসংশয়ে আছে এসব লোক।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দূরপাল্লার ছয়টি টুপোলেভ টিইউ-২২এম৩ যুদ্ধবিমান থেকে সিরিয়ার প্রাচীন স্থাপনার শহর পালমিরার উত্তর-পূর্বাংশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলা চালানো হয়েছে।
রাশিয়ার সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে জানিয়েছে, রাশিয়া থেকে উড়ে আসা এসব যুদ্ধবিমানের হামলায় আইএসের অনেক সদস্য নিহত হয়েছে এবং কয়েকটি কমান্ড পোস্ট ও ভারি অস্ত্রশস্ত্র ধ্বংস হয়েছে। আলেপ্পো থেকে পালমিরার দূরত্ব ২১১ কিলোমিটার।
সরকারবিরোধীরা দাবি করেন, রোববার আলেপ্পোর রামুসেহ এলাকায় হামলায় অংশ নেয় রাশিয়ার যুদ্ধবিমান। তবে এ বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আলেপ্পো হামলা সোমবার অব্যাহত থাকবে বলে জানা গেছে। তবে বিদ্রোহী জোট থেকে জানানো হয়েছে, তারা যোদ্ধার সংখ্যা দ্বিগুণ করবে এবং পুরো শহর নিয়ন্ত্রণে নেবে। বিদ্রোহী জোট বলেছে, ‘আলেপ্পো দুর্গে যতক্ষণ না বিজয়ের পতাকা উড়াতে পারছি, ততক্ষণ আমরা ক্ষান্ত হব না।’
বিদ্রোহীদের দাবি প্রত্যাখ্যান করে সিরিয়া সরকার জানিয়েছে, বিদ্রোহীরা অবরোধের মধ্যেই আছে। তা ছাড়া বিদ্রোহীরা যাতে নতুন কোনো বিজয় না পায়, সেজন্য আবারো সেনা মোতায়েন করা হয়েছে।
আলেপ্পো এক সময় সিরিয়ার বাণিজ্যিক রাজধানী ছিল। এ শহরে বহু ঐতিহ্যবাহী স্থাপত্য ও প্রতœতাত্ত্বিক নির্দশন রয়েছে। পাঁচ বছরের গৃহযুদ্ধে এরই মধ্যে এসবের অধিকাংশ ধ্বংস হয়েছে অথবা লুট হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পালমিরার আল-সুখহান এলাকায় বিমান হামলায় জঙ্গিদের একটি বড় আস্তানা ও একটি কমান্ড পোস্ট ধ্বংস হয়েছে। এ ছাড়া পালমিরার পাশে আরাক এলাকায় হামলা চালিয়ে কয়েকটি কমান্ড পোস্ট, মাটির নিচের অস্ত্রাগার, তিনটি সশস্ত্র গাড়ি এবং মেশিনগান ভর্তি ১২টি পিক-আপ গাড়ি ধ্বংস করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, কোনো নিরপেক্ষা সূত্র থেকে রাশিয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
মার্চ মাসে সিরিয়া সরকার ও রাশিয়ার যৌথ বিমান হামলায় পালমিরা থেকে পিছু হটে আইএস সদস্যরা।