ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তিপরীক্ষা একসঙ্গে হবে ভারতে

Link Copied!

INDIAআন্তর্জাতিক ডেস্ক : মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য একই দিন একই সময়ে একটিই পরীক্ষা হবে ভারতে। এ ভর্তিপরীক্ষাকে বলা হয় ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সাম (এনইইটি)।
ভারতের পার্লামেন্টে পাস হওয়া এনইইটি-সংক্রান্ত দুটি বিলে সোমবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল (সংশোধিত) অ্যাক্ট ২০১৬ এবং ডেন্টিস্ট (সংশোধিত) অ্যাক্ট ২০১৬ বিলের অনুমোদন দিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিল দুটি ১ আগস্ট রাজ্যসভায় পাস হয়। ভর্তিপরীক্ষায় দুর্নীতি রোধ করে স্বচ্ছতা আনতে নতুন এ আইন করা হয়েছে। তা ছাড়া শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার বিড়ম্বনা দূর করা এবং ভর্তি কোচিংয়ের দৌরাত্ম্য থেকে তাদের মুক্ত করার জন্য এ আইন করা হয়েছে। পার্লামেন্টের নি¤œকক্ষ লোকসভায় গত মাসে বিল দুটি পাস হয়।
মেডিকেলে পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডারগ্রাজুয়েট শ্রেণিতে শিক্ষাদানকারী সব প্রতিষ্ঠানকে একই দিন একই সময়ে ভর্তিপরীক্ষা নিতে হবে, যেখানে ভারতের সব রাজ্যের আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেবে। ডেন্টাল কোর্সের জন্যও একই আইন। পরীক্ষা নেওয়া হবে ইংরেজি, হিন্দু এবং আইনানুযায়ী অন্যান্য ভাষায়।
২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে নতুন এই আইন কার্যকর হবে।