অর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।
সভায় সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের চলতি মাসের কিস্তি বিলম্বে প্রদানের সুবিধা দেয়ার সিদ্ধান্তসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ব্যাংকের ডাইরেক্টরগণ ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

