ঢাকাThursday , 4 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁচাপাট কিনতে ২৬০ কোটি টাকা পাচ্ছে বিজেএমসি

Link Copied!

Juteঅর্থনীতি ডেস্ক : কাঁচা পাট কিনে বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাভুক্ত মিলগুলোকে সচল রাখতে ২৬০ কোটি টাকা ঋণ দেয়ার সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
তবে কাঁচা পাট কেনা ছাড়া বিজেএমসি অন্য কোনো কাজে এ অর্থ ব্যয় করতে পারবে না- এমন শর্তসহ বেশ কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে এ ঋণের অর্থ ব্যবহারে।
সোমবার (১ আগস্ট) পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজেএমসি’র আওতায় পরিচালিত মিলগুলোর কাঁচাপাট কেনার লক্ষ্যে ২৬০ কোটি টাকা ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের ‘অনুন্নয়ন খাতে নগদ ঋণ’ খাত থেকে বরাদ্দ দেয়া হয়েছে বলে অর্থ ছাড়করণ বিষয়ক চিঠিতে উল্লেখ রয়েছে। ঐ চিঠিতে আরো বলা হয়েছে, চলতি অর্থবছরে বিজেএমসির মিলগুলোর জন্য কাঁচা পাট ক্রয় ব্যতিত বরাদ্দকৃত এ অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। আর এ অর্থ সুনির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট ‘পেয়ি চেক’ এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
অন্যান্য শর্তগুলো হল- ছাড়কৃত অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব সিএ ফার্মকে দিয়ে তৈরি করা অডিট রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে।
এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
ছাড় করা অর্থ বিজেএমসির অনুকূলে সরকারি ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী পাঁচ বছর পাঁচ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসির একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
আর্থিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজেএমসি ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বর্ণিত শর্তাদি যথাযথভাবে প্রতিপালন করতে হবে।