ঢাকাThursday , 4 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মগবাজার ফ্লাইওভারে আসছে সৌদির ১০৫ কোটি টাকা

Link Copied!

Flyover (Mogbazar-Mouchak) 2নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের অতিরিক্ত ব্যয় মেটাতে সৌদি আরব প্রায় ১০৫ কোটি টাকা দিচ্ছে। সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) এ টাকা দেবে।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে (এনইসি) এ ব্যাপারে বৃহস্পতিবার (৪ আগস্ট) একটি চুক্তি স্বাক্ষর হবে। এক সরকারি বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং এসএফডির পরিচালক আহমেদ মোহাম্মদ আল ঘানাম তাদের নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।
প্রকল্পটির কাজ ২০১৩ সালে শুরু হয় এবং ২০১৭ সালের জুনে এটি শেষ হওয়ার কথা রয়েছে। ফ্লাইওভারের একটি অংশ সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে এবং ইতোমধ্যেই যান চলাচলের জন্য এটি খুলে দেয়া হয়েছে।
সরকার নগরবাসীর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ফ্লাইওভারটির দৈর্ঘ্য আরও ৪৫০ মিটার বাড়িয়েছে। ফলে এখন ফ্লাইওভারটি দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৮.৭০ কিলোমিটার।
আন্তর্জাতিক উন্নয়ন তহবিল এসএফডি ও ওপেক যথাক্রমে ১৫ মিলিয়ন ও ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তা বাড়াতে সম্মত হয়েছে।