ঢাকাThursday , 4 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী ও শিশু নির্যাতন রোধে আরো ৪১ ট্রাইব্যুনাল

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : সারাদেশে আরো ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। চূড়ান্ত অনুমোদনের জন্য এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।
গতকাল বুধবার এ সংক্রান্ত প্রস্তাবনা বাস্তবায়নে ব্যয় অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ক নথিপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পাওয়া গেলে এ ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু হবে।
এসব ট্রাইব্যুনালের জন্য ৪১ জন বিচারকসহ মোট ২৪৬টি পদ সৃজনের প্রস্তাবটি মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ শাখা অনুমোদন দেয়। একই সঙ্গে যানবাহন ও অফিস সরঞ্জামাদি ক্রয়ের বিষয়েও অনুমোদন পাওয়া গেছে।
চলতি বছরের ২৪ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এসব ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব অনুমোদন করে। নতুন করে ৪১টি ট্রাইব্যুনাল গঠনে সুপ্রিম কোর্ট প্রশাসনের পরামর্শের পর আইন মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয়।
বর্তমানে দেশের ১৮ জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেই। এসব জেলায় নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলার বিচার চলছে ভারপ্রাপ্ত বিচারকদের দিয়ে। এ ছাড়া বাকি ৪৬ জেলায় স্থাপিত ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রায় দেড় লাখ মামলা বিচারাধীন।
যেসব জেলায় নতুন ট্রাইব্যুনাল : মামলার আধিক্য বিবেচনায় রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পিরোজপুর ও ভোলা জেলায় একটি করে নতুন ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এসব জেলায় বর্তমানে কোনো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেই।