ঢাকাWednesday , 3 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শান্তির দেশে’ জঙ্গিবাদ বিস্তারের সুযোগ দেয়া হবে না

Link Copied!

hasina1নিজস্ব প্রতিবেদক : শান্তির এই বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারের কোনো সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম, এ ধর্মে জঙ্গিবাদের স্থান নেই।’
একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নিরপরাধ মানুষকে খুন করে ইসলাম ধর্মকে অন্যদের কাছে হেয় করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এদের ব্যাপারে দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
বুধবার (৩ আগস্ট) রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনায় বাংলাদেশকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিয়েছে সৌদি আরব। এ স্বীকৃতি যেন অব্যাহত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবছর হাজির সংখ্যা বাড়ছে। ২০০৬ সালে হাজির সংখ্যা মাত্র ৪৭ হাজার ৯৮৩ জন থাকলেও চলতি বছর হজে গমনেচ্ছুর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫৮ জনে দাঁড়িয়েছে।’ এ বছর যারা হজে যাচ্ছেন তাদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।
হজ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাহারি।