ঢাকাTuesday , 26 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কল্যাণপুরে হতাহতরা সবাই জঙ্গি : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হতাহতরা সবাই জঙ্গি। সেখানে সাধারণ কোনো মানুষ নেই।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘গুলশানে ও শোলাকিয়ায় নিহত জঙ্গিদের রক্তের নমুনা সংগ্রহ করে বিদেশে পাঠানো হয়েছে। একইভাবে কল্যাণপুরে নিহত জঙ্গিদের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেগুলোও বিদেশে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ সময় মন্ত্রী জানান।
তিনি বলেন, ‘সারাদেশে জঙ্গিবিরোধী ব্লক রেড চলছে। দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসব অভিযানে নিরীহ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না।’