
ক্রীড়া প্রতিবেদক : গলফে জাতীয় পর্যায়ে অসাধারণ অবদান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্র্যান্ডিংয়ের জন্য গলফার সাখাওয়াত হোসেন সোহেলকে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠনে বক্তব্য রাখেন পরিচালক (প্রকল্প) মেজর মো. আরমান আলী ভূঁইয়া, স্পেশাল এ্যাসিস্টেন্ট টু চেয়ারম্যান আহমেদ শামীম আনসারী এবং ঊধ্বর্তন প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লা-আল-মামুন প্রমূখ।
বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত সহযোগিতা এবং শিক্ষার্থীদের গলফ খেলায় সেরা হতে উৎসাহিত করতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে দেয়ায় সাখাওয়াত হোসেন সোহেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গলফ খেলার উন্নয়ন এবং ভালো খেলোয়াড় তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের যে কোন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
গলফার সাখাওয়াত হোসেন সোহেল বর্তমানে বাংলাদেশে পেশাদার গলফারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

