ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের ‘বসগিরি’তে ইমরান-ন্যানসি

Link Copied!

nancyবিনোদন ডেস্ক : শাকিব খানের নতুন ছবি শামীম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’তে গাইলেন সময়ের জনপ্রিয় শিল্পী ন্যানসি ও ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় ‘কোনো মানে নেইতো’ শিরোনামের এ গানটি ২৩ জুলাই সন্ধ্যায় ইমরানের নিজস্ব স্টুডিতে গানটির রেকর্ডিং হয়।
ইমরান বলেন, ‘এবারও চমৎকার একটি গান হয়েছে। মেলোডির সঙ্গে রিদম মিক্স করে গানটি করা। আমার বিশ্বাস সবাই পছন্দ করবেন।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘ছবির গল্পের সঙ্গে মিল রেখে গানটি লিখেছি। ইমরানের সুর-সংগীত ও ন্যান্সির সঙ্গে গায়কী মিলিয়ে খুব ভালো দাঁড়িয়েছে। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
‘বসগিরি’র পরিচালক শামীম আহমেদ রনী বলেন, ‘ছবিটির জন্য আমরা যে ধরনের গান চেয়েছিলাম। ঠিক সে ধরনের গানই হয়েছে।’
তিনি আরো জানান, থাইল্যান্ডে গানটির চিত্রায়ন করা হবে। এতে শাকিব খানের সঙ্গে পারফর্ম করবেন ছবিটির নায়িকা বুলবি। কোরিগ্রাফার থাকবেন আদিল।
উল্লেখ্য, ‘বসগিরি’ প্রযোজনা করছে ‘খান ফিল্মস’। ছবিটির ৯০ ভাগ শুটিং শেষ। এতে আরো অভিনয় করছেন রজতভ দত্ত (ভারত), অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ। আগামী ঈদেই ছবিটি মুক্তি দেওয়া হবে।