ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমান্টিক হাবিব

Link Copied!

habibবিনোদন ডেস্ক : সর্বশেষ ভালোবাসা দিবসে রিলিজ পেয়েছিলো হাবিবের মিউজিক ভিডিও ‘তোমার আকাশ’। তারপর দীর্ঘ পাঁচমাসের অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে ভক্তদের সেই আক্ষেপ ঘুচলো। নতুন মিউজিক ভিডিওতে হাত দিয়েছেন হাবিব। তার এবারের আগমনটাও চমকে ভরা। রীতিমত রোমান্টিক ইমেজে থাকছেন পর্দায়। ‘মনের ঠিকানা’ শিরোনামে এই মিউজিক ভিডিওতে বরাবরেই মতো নিজেই মডেলিং করেছেন তিনি। তার সঙ্গে মডেলিং করেছেন নতুন মডেল শার্লিনা হোসাইন।
মিউজিক ভিডিওটি নিয়ে হাবিব জানিয়েছেন, আমি এবং তানিম রহমান অংশুসহ গোটা টিম আবারও ‘মনের ঠিকানা’ গানটি দিয়ে শ্রোতাদের সামনে উপস্থিত হচ্ছি। আগামী ১ আগস্ট গানটি প্রকাশিত হবে। আশা করি সবার ভালো লাগবে।’
শুক্রবার নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি রিসোর্টে ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে।