ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন দিনে ‘কাবালি’র আয় দুইশো কোটি

Link Copied!

rojonikantoবিনোদন ডেস্ক : একের পর এক রেকর্ড ভেঙে এগিয়েই চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’।মুক্তির তিন দিনে ‘কাবালি’ শুধু ভারতেতো বটেই রেকর্ড করলো বিশ্ব সিনেমার বক্স অফিসেও। যে রেকর্ডটি এতোদিন ভারতীয় হিসেবে ছিল আমির খানের ‘ধুম’-এর দখলে।
হ্যাঁ। মুক্তির তৃতীয় দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করে রেকর্ডের জন্ম দিল রজনীকান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘কাবালি’। এর আগে গত ৬ জুলাই মুক্তি পাওয়া বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি দুই দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে শত কোটি রুপি আয়ের রেকর্ডটি স্পর্শ করে! কিন্তু মুক্তির মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি আয় করে সালমানের সুলতান ছবিটির রেকর্ডও ছাড়িয়ে গেল ‘কাবালি’।
৯০ কোটি ব্যয়ে নির্মিত ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করে সাড়ে ৪৬ কোটি রুপি। যা ভারতীয় সিনেমায় সর্বকালের ইতিহাসে রীতিমত রেকর্ড। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে শুধু ভারতে ছবিটি আয় করে যথাক্রমে ৩১ কোটি ও ৩২.২৫ কোটি রুপি।
রজনীকান্ত, রাধিকা আপ্তে এবং ধানসিকা অভিনীত ‘কাবালি’ শুক্রবার ভারতে বিভিন্ন অঞ্চেলের প্রায় ৪০০০ সিনেমা হলে ‍মুক্তি পেয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১০০০ প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি সিনেমা হলেও মুক্তি পেয়েছে ছবিটি।